বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

নারায়ণগঞ্জে অনিয়মের দায়ে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪৮ 🪪

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ০৬ এপ্রিল (শনিবার) শহরের নবাব সলিমুল্লাহ রোড ও বি বি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: তারিকুল ইসলাম। জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, শহরের নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব-এ তদারকিকালে দেখা যায়, সেখানে সেবার যথাযথ মূল্য তালিকা নেই এবং নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা হচ্ছে। এছাড়া অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট ওটি রুমে যথাযথ প্রোটোকল অনুসরণ না করা, সঠিক স্টেরিলাইজেশনের অভাব এবং প্যাথোলজিস্ট ও নার্সদের যোগ্যতার প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বি বি রোডে অবস্থিত পলি ডায়াগনস্টিক সেন্টার’-এ অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই। ল্যাব টেকনিশিয়ান বা প্যাথোলজিস্ট ছাড়াই সাধারণ কর্মচারি দিয়ে প্যাথলজি টেস্টসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এসব গুরুতর অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলামসহ র‍্যাব-১১ ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম জানান, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102