বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৭৩ 🪪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘গার্ড অব অনার’ প্রদানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জেলা প্রশাসনের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রচলিত রাষ্ট্রীয় প্রটোকল মেনেই এই সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান। সমাবেশস্থলে যাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের উপস্থিতিতে পুলিশ সদস্যরা তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

বিরোধী দলীয় এক নেতা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। ক্ষমতাসীন দলের সমর্থকদের একাংশ এর সমালোচনা করে প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত আছে কারা ‘গার্ড অব অনার’ পাবেন। বিরোধী দলীয় নেতা মন্ত্রী পদমর্যাদার হিসেবে ডা. শফিকুর রহমান সেই তালিকার অন্তর্ভুক্ত। সে অনুযায়ী তাকে গার্ড অব অনার ও নিরাপত্তা দেওয়া হয়েছে।তাছাড়া তিনি যেই জেলাতে গিয়েছেন সেখানেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে বলে জানা যায়।

জেলা প্রশাসন সূত্র থেকে আরও জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদধারীর ক্ষেত্রে এ প্রটোকল প্রযোজ্য। বিষয়টি সম্পর্কে অনেকে অবগত না থাকায় সমালোচনা হচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্ব পালন করেছি।

ঘটনাটি ঘিরে বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে যোগ দিলে ‘গার্ড অব অনার’ নিয়ে প্রশ্ন ওঠার কোন সুযোগ নাই। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসা বিরোধী দলীয় নেতাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ দেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে।জেলা প্রশাসন রাষ্ট্রীয় প্রোটোকল মেনে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102