সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০১ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আব্দুল মোমিন বলেছেন, মেহনতি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এনায়েতনগর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
​১৯ জুন শুক্রবার জামতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী একটি বিশাল কর্মী সম্মেলনে দেওয়া এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মঞ্চে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজসেবামূলক অঙ্গীকারের কথা তুলে ধরেন।
​হাফেজ আব্দুল মোমিন তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিক সমাজ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা সবসময়ই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব পালনের পাশাপাশি এনায়েতনগর ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি যদি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে এই এলাকার প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করব।”
​তিনি আরও বলেন, “এনায়েতনগর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম কাজ।”
​কর্মী সম্মেলনে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর এই বক্তব্যকে করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান। এ সময় মঞ্চে উপস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ হাফেজ আব্দুল মোমিনের সততা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে আগামী নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।
​এলাকার সাধারণ ভোটারদের মতে, হাফেজ আব্দুল মোমিন একজন সজ্জন, বিনয়ী এবং পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ফলে আসন্ন ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাঁর এই ঘোষণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102