সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯২ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তবাদী বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন কাউছার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় ইসমাইল হোসেন কাউছার বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে নারায়ণগঞ্জের পোশাক খাতের শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। মহান মে দিবস আমাদের শিখিয়েছে কীভাবে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের অধিকার আদায় করতে হয়।”

তিনি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, “দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা আজ দিশেহারা। মে দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদনশীলতা বাড়াতে হলে শ্রমিকের জীবনের নিরাপত্তা ও মান উন্নয়ন সবার আগে জরুরি।”

পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের পরিশ্রমেই আজ আমাদের দেশের রপ্তানি খাত সমৃদ্ধ। গার্মেন্টস শ্রমিক দল সব সময় আপনাদের পাশে আছে এবং আপনাদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”

পরিশেষে তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102