সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আপামর শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের শিল্প ও বাণিজ্য সচল রয়েছে। মহান মে দিবস আমাদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি এদেশের শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান এবং গার্মেন্টস শিল্পের প্রসারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ ও প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে অগ্রাঅধিকার দিয়েছেন।”

বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি আরও বলেন, “আজ দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাদের ন্যায্য মজুরি নেই, নেই নিরাপদ কর্মপরিবেশ। এই বৈষম্য দূর করতে হলে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অধিকার আদায়ের সংগ্রাম করলেই প্রকৃত মুক্তি মিলবে।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও শ্রমজীবী ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং একটি শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102