শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

অসুস্থ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদারকে দেখতে গেলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ 🪪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি, প্রবীণ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হৃদপিণ্ডে মোট চারটি রিং (স্টেন্ট) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গত ২২ এপ্রিল সফলভাবে তিনটি রিং স্থাপন করা হয়েছে। বাকি একটি রিং স্থাপনের জন্য আগামী ৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।
অসুস্থ এই শ্রমিক নেতাকে দেখতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ২৮ এপ্রিল তাঁর বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মুমিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি জনাব আব্দুল মান্নান, জেলা সাধারণ সম্পাদক জনাব রেদুয়ানুল আজিম এবং মহানগরী কোষাধ্যক্ষ জনাব খোরশেদ আলম রবিন।

নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তারা দেশবাসীর কাছে প্রবীণ এই শ্রমিক নেতার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102