সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

ঢাকা জেলা বার নির্বাচনে নীল প্যানেলে ভোট দিলেন এডভোকেট টিপু: ব্যারিস্টার খোকন ও জিয়ার সাথে কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ 🪪

ঢাকা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘নীল প্যানেল’-এর প্রার্থীদের সমর্থনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা জেলা বার প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নীল প্যানেলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করেন।

নির্বাচনী মাঠ পরিদর্শন শেষে এডভোকেট টিপু বলেন, “পেশাজীবীদের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুসংহত করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত নীল প্যানেলের বিজয় অত্যন্ত জরুরি। সাধারণ আইনজীবীরা আইনের শাসন ও ভোটাধিকার রক্ষার পক্ষে রায় দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এসময় ঢাকা বার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এডভোকেট টিপুকে কাছে পেয়ে নারায়ণগঞ্জের অনেক আইনজীবী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, ঢাকা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার নীল প্যানেল ও সাদা প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র আইনজীবীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102