সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৯২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকা থেকে মোঃ লামিম আহম্মেদ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩১ মার্চ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৫টার সময় বাসা থেকে আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

নিখোঁজ লামিমের বাবা মোঃ ফয়সাল জানান, ওইদিন বিকেলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ছেলে বাসায় না ফেরায় তারা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজন ও পরিচিত জনদের কাছে সন্ধান করেও গত দুদিন ধরে তার কোনো হদিস পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের বিবরণ: নাম: মোঃ লামিম আহম্মেদ বয়স: ১৩ বছর পিতার নাম: মোঃ ফয়সাল ঠিকানা: গ্রাম- সস্তাপুর (গাবতলা মোড়), ফতুল্লা, নারায়ণগঞ্জ। শারীরিক গঠন: মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রং: ফর্সা। পোশাক: নিখোঁজের সময় তার গায়ে কালো রঙের পাঞ্জাবি ছিল। এই ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছবি ও বর্ণনানুযায়ী উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৬৭৪২০৪২৬৭

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102