বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

ফতুল্লায় ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদক নির্মূলে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় এসআই কাজী ফেরদাউছ, এসআই আশিষ কুমার দাস এবং এএসআই মোঃ আঃ হামিদ খানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মাসদাইর বোয়ালিয়া খাল রোডস্থ ওয়াসার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ৫ জনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক বিক্রয় ও বিপণনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। শহরকে মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102