শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লিংক রোডে ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অটোরিকশার ধাক্কায় আড়াইহাজারে বৃদ্ধা নিহত, ১৮ মাসের শিশু গুরুতর আহত শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- আবদুল জব্বার  দুর্গাপূজার আনন্দের বার্তা নিয়ে অরিন্দম পাল ঝিনুকের ‘খুশির চিঠি’ নারায়ণগঞ্জে ‘তাকওয়া সামাজিক সংগঠন’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুতুবপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক রেফায়েত উল্লাহ, সদস্য সচিব জহিরুল ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ঘনিষ্ঠ মোমেন শিকদারের ভোলবদল: বিএনপি পরিচয়ে বেপরোয়া অপকর্ম, গ্রেপ্তারের দাবি শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

বন্দরে টেলিভিশনের জন্য ‘তাবিজের  বউ’ নাটকের চিত্রগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০১ 🪪
আসছে ঈদ উল ফিতরে নাটকবাজ এন্টারটেইনমেন্ট এর চমকপ্রদ নাটক ‘‘তাবিজের বউ’’। মেহেদি মাল্টিমিডিয়ার কর্ণধার মনিরুজ্জামান স্বপনের প্রযোজনায় এটির রচনা ও পরিচালনায় রয়েছেন বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘ’র সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।
নাটকটির শ্রেষ্ঠাংশে থাকছেন সোহেল আলী,তানজিলা তানু,সঞ্জিব আহমেদ,সামিয়া,জামাল রাজা, সৈয়দা নওশিন ইসলাম দিসা,সাব্বির আহমেদ সেন্টু,মোয়াজ্জেম হোসেন,মনিরুজ্জামান রিপন,মাসুমুল হক সোহেল,অনন্যা,কুমকুম,মায়া পাপড়ি,সানবির সুবাস প্রমুখ। ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ বন্দরের সাবদীস্থ সেলসারদি গ্রামে এর চিত্রগ্রহণ শুরু হয়েছে।
গ্রামবাংলার পটভূমি নিয়ে একটি বিনোদনপূর্ণ এই নাটকটি নাটকবাজ এন্টারটেইনমেন্ট এর প্রথম পরিচালনা। নাটকের গল্প এবং লোকেশন দর্শক হৃদয় কাড়তে সক্ষম হবে বলে জানিয়েছেন এটির প্রযোজক মনিরুজ্জামা স্বপন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাবিজের বউ নাটকটি দেশের একটি প্রথম সাড়ির টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102