শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

আরপিএসইউতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৫৪ 🪪

আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারে ভর্তিকৃত ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ১৮ জানুয়ারি সকাল থেকে নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস প্রাঙ্গন। বিভিন্ন রকম আর ফটোবুথ দিয়ে সাজানো হয় সবুজ ক্যাম্পাস।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় তার বক্তব্যে বলেন গুনগত ও মান-সম্মত একাডেমিক ভিত্তি গঠনই হলো আমাদের লক্ষ্য। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রবীন্দ্রনাথ শীল তার বক্তব্যে বলেন শিক্ষার্থী দের স্বপ্ন দেখতে হবে, উন্নত মানুষ হিসেবে গড়ে উঠতে এবং দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র তার বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসরন করে আগামী ৪ টি বছর সুন্দর ও আনন্দের সাথে অতিক্রম করা যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আকতার ও নবীনদের পক্ষ থেকে তাহেরা আকতার।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাএ- উপদেষ্টা,বিভাগীয় প্রধান বৃন্দ,ফ্যাকাল্টিবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102