রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৪০ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাসের নামে অতিরিক্ত অর্থ আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহফুজ খান। কৃত্রিম সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বাড়িয়ে পুনরায় বাস ভাড়া বৃদ্ধিকে তিনি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ এবং ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহফুজ খান এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মাহফুজ খান বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গণপরিবহনের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভাড়া মূল ভাড়ার অর্ধেক হওয়ার কথা। সেই হিসেবে ৫৫ টাকার অর্ধেক হয় ২৭ টাকা ৫০ পয়সা। কিন্তু সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এক ধরনের লুটপাট।”

তিনি আরও উল্লেখ করেন, “কৃত্রিম সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। এখন আবার বাস ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পকেট কাটার উৎসব শুরু হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে যাতায়াত ব্যয়ের এই বাড়তি চাপ সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।”

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় ছাত্রশক্তির এই নেতা বলেন, “আমরা এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি—অনতিবিলম্বে বাস ভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য প্রকৃত হাফ ভাড়া (২৭.৫০ টাকা) নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে মাহফুজ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করা না হয় এবং শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় বন্ধ না হয়, তবে জাতীয় ছাত্রশক্তি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নারায়ণগঞ্জের ছাত্রসমাজ মেনে নেবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102