শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার

‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ 🪪
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের পক্ষ থেকে হঠাৎ করে সাধারণ যাত্রীদের ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে নয়ছয় করে ৪০ টাকা করার অনৈতিক ও একচেটিয়া সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা। একই সাথে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার তীব্র প্রতিরোধ ও আন্দোলনের মুখে বাস মালিকপক্ষ আগের ভাড়া অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা বহাল রাখতে বাধ্য হওয়াকে ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
‎
‎আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা-এর আহ্বায়ক মৌমিতা নূর এবং সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, নারায়ণগঞ্জের পরিবহন খাত আজ সম্পূর্ণভাবে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের একচেটিয়া অনৈতিক সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। উৎসব ও বন্ধন পরিবহনের মালিকরা সাধারণ মানুষের পকেট কেটে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৪০ টাকা করে আদায় শুরু করেছিল। কিন্তু সচেতন ছাত্র-জনতা তা মেনে নেয়নি। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার মাঠপর্যায়ের কঠোর আন্দোলন ও তদারকির মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে এবং আগের ভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের ৩৫ টাকা বহাল রাখতে বাধ্য হয়েছে।
‎
‎ছাত্র নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের নাকের ডগায় উৎসব ও বন্ধন পরিবহনের সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করার দুঃসাহস দেখালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রাইভেট বাস সিন্ডিকেটকে বারবার বেপরোয়া করে তুলছে। অবিলম্বে উৎসব ও বন্ধনের এই সিন্ডিকেটের স্থায়ী লাগাম টানতে হবে।
‎
‎বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর পক্ষ থেকে পরিবহন খাতের এই বিশৃঙ্খলা রুখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে নিম্নলিখিত ২ দফা দাবি পেশ করা হয়:
‎
‎১. ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার বেশি নয় এবং শিক্ষার্থীদের জন্য কোনো প্রকার অজুহাত ও শর্ত ছাড়াই প্রকৃত হাফ পাস অর্থাৎ ৩০ টাকা ভাড়া নির্ধারণ ও চূড়ান্তভাবে কার্যকর করতে হবে।
‎
‎২. যাত্রী সাধারণের যাতায়াত সহজ করতে এবং প্রাইভেট বাস সিন্ডিকেটের একচেটিয়া আধিপত্য ও জিম্মিদশা স্থায়ীভাবে ভাঙতে নারায়ণগঞ্জ রুটে সরকারি বিআরটিসি (BRTC) বাসের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করতে হবে।
‎
‎নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ হাফ পাস (৩০ টাকা) দেওয়ার যৌক্তিক দাবি চূড়ান্তভাবে মেনে নেওয়া না হয় এবং বিআরটিসি বাস বাড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তবে সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের চাকা বন্ধসহ নারায়ণগঞ্জজুড়ে তীব্র গণ-আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
‎
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102