সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন খানপুর হাসপাতালে ৩৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার 

বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ 🪪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে নরসিংদীতে পাওনা টাকা আনতে গিয়ে নুরুজ্জামান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার শহিদুল্লা মিয়ার একমাত্র ছেলে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৫২৪।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ‘সোহাগপুর টেক্সটাইল মিলে’ চাকরির পাশাপাশি জেনারেটরের ব্যবসা করতেন। ব্যবসার পাওনা টাকা আনার উদ্দেশ্যে নরসিংদীর এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলে গত বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​এ বিষয়ে বন্দর থানা-পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং যুবকের সন্ধানে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: 01609263575

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102