শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 🪪
কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের পাইকপাড়া হরিজন কলোনিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক ও সভাপতি দীপা নাগ তন্দ্রাসহ কথনের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্যে কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা বলেন, “আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান ভূমিকা শ্রমিকদের হাতেই। অথচ শ্রমের যথাযোগ্য মর্যাদা এই মেহনতি মানুষরা কখনোই পান না। তাঁদের জীবনমান তলানিতে, অথচ তাঁদের শ্রমেই গড়ে ওঠে সমাজের সম্পদ ও সমৃদ্ধি। হরিজন ও দলিত জনগোষ্ঠী এই বঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠীরই অংশ। কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র আজ তাঁদের জন্য ১০ টাকা ফি-তে যে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102