শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত

নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য প্রতিটি নাগরিকের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই রাজপথে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কোনো ভয়ের কারণ নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বজায় রাখতেই তারা রাজপথে অবস্থান করছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের তথাকথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “দীর্ঘ ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল সেই গণরায়কে নস্যাৎ করতে এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে বিএনপির নেতাকর্মীরা এসব অপতৎপরতা রাজনৈতিকভাবেই রাজপথে থেকে প্রতিহত করবে।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে রাজীব বলেন, “বাসে অগ্নিসংযোগসহ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে সজাগ পাহারা বসিয়ে সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, যাতে কোনো নাগরিক নিরাপত্তাহীনতায় না ভোগেন।”

দলীয় শৃঙ্খলা ও সংযত আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে অমানবিক নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও কখনো উসকানিমূলক আচরণ করেননি। তাঁর আদর্শের কর্মী হিসেবে প্রতিটি নেতাকর্মীকে আচার-আচরণ, বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা দল ও সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।”

সমাবেশ শেষে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক চাষাঢ়া ও কালীবাজার প্রদক্ষিণ করে পুনরায় হোসিয়ারি সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধান, টি এইচ তোফা, বাবুল প্রধান, জিলানী ফকির, আরিফুল ইসলাম আরিফ, শ্যামল ছাত্রনেতা খায়রুল কবির মুন্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102