রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 🪪

আজ ২৬ সেপ্টেম্বর, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের নি:শর্ত হাফপাস নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে ক্রিয়াশীল ৪টি ছাত্র সংগঠন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাতীয় ছাত্র শক্তির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা বলেন, “নারায়ণগঞ্জের মুক্তিকামী ছাত্র-জনতার এখন জেগে ওঠার সময়। এখন যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করে, তবে বিগত আওয়ামী আমলের মতোই সিন্ডিকেট মাফিয়ারা আমাদের ঘাড়ে চেপে বসবে। তাই সকলের ঐক্য ছাড়া এখানে কোনো বিকল্প নাই।”

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম বলেন,”অপরাপর ছাত্র সংগঠন যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদের সবাইকে একত্রিত করা ছাড়া ঐক্য গড়ে তোলা সম্ভব না। নারায়ণগঞ্জ এর স্বার্থে সবাইকে এক হতেই হবে”

জাতীয় ছাত্র শক্তি, নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক নাজমুল ইসলাম বলেন,”বাস মালিকরা নিজেদের মনমর্জি মতো ভাড়া বৃদ্ধি করেছে এবং তা অনুচিত ছিল।
কোনোরকম নোটিশ ছাড়াই তারা এইরকম কাজ করেছে । আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাই, বাস ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবেনা। তাদের সিন্ডিকেট ভেঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে তাহলে আমরাও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। কারন, সাধারন মানুষ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন ধারার রাজনীতি।”

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্ক্সবাদী), নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান বলেন,”জ্বালানির দাম বৃদ্ধি হলে বাস ভাড়া বৃদ্ধি পায়, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভাড়া কমে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে যখন মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে তখন অতিরিক্ত পরিবহনভাড়া যাত্রীদের উপর চাপ সৃষ্টি করছে”

বৈঠকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, “নারায়ণগঞ্জের ছাত্র-জনতা কোনো সিন্ডিকেটের কাছে আর জিম্মি হয়ে থাকবে না। আমরা শিক্ষার্থীরা ৩০ টাকার বেশি ১ টাকাও ভাড়া দেবো না।”

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) আহ্বায়ক জয় হাসান ও সদস্য সচিব দীপা নাগ তন্দ্রা এবং জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, এছাড়াও উক্ত সংগঠনগুলোর অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূরসহ অন্যান্য নেতাকর্মীরা।
বার্তা প্রেরক

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102