সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯২ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনের বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল উত্তর পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁও উপজেলার হাবিবপুর (চর মিনিখালী) এলাকার মোঃ আজহারুল ইসলামের ছেলে মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টানবলাখী এলাকার মৃত আঃ মতিনের ছেলে মোঃ সেলিম (৪২)।

পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে দুটি প্যাকেটে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102