সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে?

হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৫৮ 🪪
আজ এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বন্ধন–উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে। 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ডিজেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করলেও মাঠপর্যায়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত। এই বৈষম্য বাজারের স্বাভাবিক প্রবণতা নয়, বরং নিয়ন্ত্রণহীন গণপরিবহন খাতের সুযোগসন্ধানী আচরণের বহিঃপ্রকাশ। ডিজেলের মূল্যবৃদ্ধিজনিত চাপ সরকার চাইলে ভর্তুকির মাধ্যমে সমন্বয় করতে পারত, কিন্তু তা না করে বাস মালিকদের মুনাফার স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে, যা অন্যায়, গণবিরোধী ও অগ্রহণযোগ্য। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিএসএ) নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার আওতাধিন জেলার পুনঃনির্ধারিত ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করেছে, যা মূল ভাড়ার ৫.১৯ শতাংশ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, ঢাকা-নারায়ণগঞ্জে বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করে নেয়া হচ্ছে। সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া হয় ১৮ কিলোমিটারে ১ টাকা ৯৮ পয়সা। কিন্তু পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার বলে দাবি করেন। তাদের সে দাবি অনুযায়ি সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পায় ২ টাকা ১৮ পয়সা। কিন্তু তারা ৫ টাকা ভাড়া বৃদ্ধি করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বাস মালিকরা শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে নানা সময় টালবাহানা করে, যা প্রমাণ করে গণপরিবহন খাত নিয়মনীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে না। এটি সরকারের নীরব সমর্থন ও প্রশাসনিক উদাসীনতার ফল। তাদের মতে, পরিবহনের ভাড়া নির্ধারণে কাঠামো, দূরত্ব ও নীতিমালা অনুসরণ করা উচিত। আমরা দেখতে পাচ্ছি তেল সংকটের দোহাই দিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরী করা হচ্ছে। এই ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অবিলম্বে এই অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং শিক্ষার্থীদের হাফপাশ কার্যকর করতে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102