শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২১৩ 🪪

উৎসবমুখর পরিবেশে ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ স্লোগানকে ধারণ করা জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক আজকের নীরবাংলা’ পত্রিকার ১৬ বছর পূর্তি ও ১৭ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) এম এ করিম’কে তাঁর পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (৩ মে) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গুণীজন ও সংবাদকর্মীদের সম্মাননা প্রদান। নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসনে পেশাগত দায়িত্বে বিশেষ ভূমিকা পালন ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) এম এ করিম’কে পেশাগত দক্ষতায় ‘সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকালে তিনি তাঁর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এবং নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি।

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাহানাজ জামান, অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরাসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

বক্তারা দৈনিক আজকের নীরবাংলার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীর দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102