বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খানপুর হাসপাতালে ‘আমরা জুলাই যোদ্ধা’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কিট বিতরণ শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিত মাঝে বস্ত্র বিতরন করলেন -নাসিক প্রশাসক সাখাওয়াত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর তাঁতীদলের বিশাল বর্ণাঢ্য মিছিল নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

খানপুর হাসপাতালে ‘আমরা জুলাই যোদ্ধা’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কিট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 🪪

জুলাই চেতনা, মানবিক বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’। আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে নগরীর খানপুর ৫০০ শয্যা হাসপাতালের  প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু পরীক্ষার কিট হাসপাতাল কর্তৃপক্ষ নিকট হস্তান্তর করা হয়।

কর্মসূচি চলাকালীন সংগঠনের সদস্যরা হাসপাতালের বহির্বিভাগে আসা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। এসময় তারা বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের এই পথচলা। ‘জুলাই আমাদের অহংকার’—এই মূলমন্ত্রকে পাথেয় করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে ‘আমরা জুলাই যোদ্ধা’। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখতেই এই সচেতনতা ও কিট বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। জুলাইয়ের লড়াই আমাদের অন্যায়ের বিরুদ্ধে শিখিয়েছে, আর এখনকার লড়াই আমাদের সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার।”

কর্মসূচিতে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102