বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

কাঁচপুর ব্রিজে এনজিবি আহ্বায়কের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ 🪪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে চলন্ত মোটরসাইকেলে ঢিল ছুড়ে ফেলে দিয়ে নিউ জেনারেশন বাংলাদেশ (এনজিবি)-এর আহ্বায়ক মেহরাব প্রভাত এবং রাইড শেয়ারিং অ্যাপের এক চালকের ওপর নৃশংস ছিনতাই ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকা থেকে ফেরার পথে তারা এই বর্বরোচিত হামলার শিকার হন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাতে মেহরাব প্রভাত ও পাঠাও চালক কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা ছিনতাইকারীরা চলন্ত বাইক লক্ষ্য করে ভারী বস্তু ছুড়ে মারে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মেহরাব প্রভাতকে চুরিকাঘাত করে গুরুতর আহত করে। ছিনতাইকারীরা তার সাথে থাকা ব্যবসায়িক মালামাল, প্রয়োজনীয় কাগজপত্র এবং মোবাইল ফোনসহ মূল্যবান সবকিছু ছিনিয়ে নেয়।

এ সময় মহাসড়ক দিয়ে যাওয়া একটি ট্রাকের চালক বিষয়টি টের পেয়ে গাড়ি থামিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর রক্তাক্ত অবস্থায় মেহরাব প্রভাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্পের জন্য তার চোখটি রক্ষা পেয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনজিবির সদস্য সচিব আলিফ দেওয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, “রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। একজন দায়িত্বশীল সামাজিক ও পরিবেশ আন্দোলনের নেতা যদি মহাসড়কে এভাবে অভিভাবকহীন অবস্থায় নৃশংস হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

“বিবৃতিতে এনজিবির সোহাইল ইসলাম ইফতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও মহাসড়কগুলো অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসন যদি অবিলম্বে এই নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সাথে মহাসড়কগুলোতে রাতের বেলা পুলিশি টহল জোরদার এবং সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর দাবি জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102