বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁ বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ 🪪

টানা বর্ষণ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাত উঁচিয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে আয়োজিত এই জনসভা ও বর্ণাঢ্য র‍্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়ে শক্তির এক নতুন বার্তা প্রদান করেন।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

​প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।

​জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত করার শপথ নেন।

​ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করা বিশাল র‍্যালিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, মাসুম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, করিম রহমান, রাকিব হাসান,সোহেল রানা ও আলিনুর বেপারী প্রমুখ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102