বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ 🪪

বিগত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এবং বিভিন্নভাবে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “দীর্ঘ লড়াই, জেল-জুলুম ও আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় বিএনপি আজ এক শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় দল পরিচালিত হচ্ছে। যারা দুঃসময়ে রাজপথ ছেড়ে যাননি, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের ত্যাগ বিফলে যাবে না। আগামী দিনে দলে তাদের যোগ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা বা কোনো প্রকার বিশৃঙ্খলার কারণে দল যেন সমালোচিত না হয়। রাজপথের এই অর্জনকে ধরে রাখতে হলে সবাইকে সর্বোচ্চ সুশৃঙ্খল হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনবিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

নগরীর মিশনপাড়ায় আয়োজিত এই সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সুসজ্জিত শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি মিশনপাড়া থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ও চাষাঢ়া মোড় প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে এটি সমাপ্ত হয়।

র‍্যালিতে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রসহ অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102