বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৬ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।
জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। সংগঠনের প্রবীণ সংগঠকদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সাংগঠনিক মাস ২০২৬ উদ্বোধন করেন সভাপতি রীনা আহমেদ।
সিনিয়র ও নিবেদিত প্রাণ সংগঠক লক্ষ্মী চক্রবর্তী, কমলা দে, কৃষ্ণা ঘোষসহ জেলা সংগঠকদের নবায়ন করা হয়। কিছু নতুন সদস্য সংগ্রহ করা হয়।
আলোচনা করেন, জেলার সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সদস্য এডভোকেট বিলকিস ঝর্ণা। সংগীত পরিবেশন করেন শিল্পী দীপা রায় ও তার দল। কবিতা আবৃত্তি করেন সদস্য স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও সদস্য কবি কাউছার আক্তার পান্না।
বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারা দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে  সাংগঠনিক মাস পালন করছে। আজকে সদস্য সংগ্রহ ও  নবায়ন এবং আলোচনা সভার মাধ্যমে এ পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয়। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কবিতা আবৃত্তি করেন সদস্য স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও সদস্য কবি কাউছার আক্তার পান্না।
সভায় জেলা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102