রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩০০ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যারা মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকারের জন্য লড়াই করছি, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জীবন দিয়েছি ও জেল খেটেছি, আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমাদের নেতা বিব্রত হন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। বর্তমানে আমাদের নেতা তারেক রহমানও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আপনাদের মতো সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সব সময় পাশে থাকব।”

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল, পোলাওয়ের চাল, মসুর ডাল, ভোজ্য তেল, লবণ, দুধ ও লাচ্ছা সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা যুবদলের সদস্য সচিব মো: মশিউর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এডভোকেট মাইনউদ্দিন মিয়া এবং জেলা জজকোর্টের এডিশনাল পি.পি এডভোকেট এস.এম মাহমুদুল হক আলমগীর।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মামুন সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীবৃন্দ।

বক্তারা পবিত্র ঈদে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102