শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের চাপাতলি এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে আহতদের দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

​শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান তিনি।

​পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার দগ্ধদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

“এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের যাবতীয় চিকিৎসার দায়-দায়িত্ব নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গ্যাস লিকেজ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে বারবার ঘটে যাওয়া এসব ভয়াবহ দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জীবন রক্ষা পায়।”

​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুউদ্দিন আহমাদ এবং ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়াসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102