বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০৯ 🪪
মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইল এলাকাবাসীর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  ( ৭ আগষ্ট ) বিকেলে ১নং বাবুরাইল লেক সংলগ্ন মাঠে এলাকাবাসি এর আয়োজনে মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওবায়েদ উল্লাহ।
প্রধান অতিথি সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের যেখানে পাওয়া হবে সেখানেই রামধোলাই দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরো বলেন, এর আগে একটা মাদক ও ছিনতায়ের বিরুদ্ধে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের পর কিছু হয় নাই। একটা কমিটি গঠন করার জন্য বলা হয়েছিল, সেটাও হয়নি। আজকে সকলের যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, এতে একটা নতুন কমিটি গঠন করা দরকার। সবাইকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করুন । আমরা এই মাঠের জন্য লাইটের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। এক সপ্তাহের মধ্যে হ্যালোজেনের লাইট দেওয়া হবে। আর এই লাইটটা থাকলে এই যে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালাতে পারবে না। কোনো চিন্তার কারণ নাই, মাদক আর ছিনতাইকারীদের উচ্ছেদ করাটাই এখন আমাদের মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে আফরোজা আক্তার বিভা হাসান বলেন,  আসলে এটা কোন রাজনৈতিক সভা না, কোন নির্বাচনী সভা না। এটা মাদকের বিরোধী, মাদক নির্মূলের একটা সভা। আপনারা কি আমাদের ওপর আস্থা রাখেন নাই? আস্থা রাখারই কথা। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় স্পট ছিল মাদকের জিমখানা। কিন্তু বর্তমানে ওই এলাকার যুবকদের সাহসী ভূমিকার কারণে মাদক অনেকটাই নির্মলের পথে। সুতরাং সকলের ঐক্যবদ্ধ থাকা এবং প্রচেষ্টার কারণে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়েছে। আমি নাকি আওয়ামী লীগের দোসর। আসলে প্রকৃতপক্ষে আমি ততকালীন সময়ে জনপ্রতিনিধি থাকায় সাবেক মেয়র আইভী’র সাথে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সংপৃক্ত ছিলাম। তাই বলে তো আওয়ামী লীগের কোন কর্মসূচিতে অংশগ্রহন করিনি। আমি বিএনপির ঘরের লোক। আমি জনগনের লোক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র -১ আফসানা আফরোজ বিভার সভাপতিত্বে ও মোহাম্মদ লাভলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু সহ আরো উপস্থিত ছিলেন,  পাইকপাড়া মাদক বিরোধী পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লিটন, মোহাম্মদ শাহীন, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. বাপ্পি, মো.লিখন, শাহনেওয়াজ শাহীন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102