শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৫ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা ও প্রবীণ রাজনীতিবিদ মো. তারা মিয়ার অসুস্থতার খবর শুনে তার শয্যাপাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশার নির্দেশনায় এই সমবেদনা জানানো হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের একঝাঁক নেতা চর ইসলামপুরস্থ ওই নেতার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের পক্ষ থেকে অসুস্থ এই প্রবীণ নেতার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রবীণ রাজনীতিবিদ তারা মিয়ার খোঁজ নিতে সশরীরে উপস্থিত ছিলেন— মুসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদ কবির এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী জহিরুল হক।

আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি জামিল হোসেন, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান, মোস্তাক আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল হোসেন, হানিফ কবির, সগির আহমেদ, লিয়াকত হোসেন, হাবিবুল্লাহ মিয়া এবং মো. জসিমউদ্দিন প্রমুখ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ অসুস্থ তারা মিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের জন্য তার দীর্ঘদিনের ত্যাগের কথা স্মরণ করেন। তারা মিয়ার পরিবারও এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102