মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৯ 🪪

সাহিত্য চর্চা ও নতুন লেখক তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সাহিত্য জোটের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭-৮-২৬ইং নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের পঞ্চম তলায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের আহ্বায়ক মোঃ আবদুর রহমানের উদ্যোগে এ সভা হয়।

শাহানা মান্নান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এস এ শামীম, কবি শাহেদ বিপ্লব, নাসিম আফজাল, চঞ্চল মেহমুদ কাশেম এবং সঞ্চালনা করেন সাহিত্য জোট নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সভায় কবি ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিত মোদক, শফিকুল ইসলাম আরজু,কাজী আনিসুল হক হীরা, মোঃ তাজুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ বাতেন, রহমান, আজিজ, মোঃ আলতাফ হোসেন, ডা. বশির আহম্মেদ তুষার, সোবহান মাসুদ, ইসরাত জাহান, এস.এ.বিপ্লব, আবুল কালাম আজাদ, শিশু কবি মোঃ সালমান, মোঃ সিরাজুল সালাম ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। পরে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচকরা। আলোচনায় উঠে আসে সমসাময়িক সাহিত্য, কবিতার ভাষা ও নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করার নানা দিক।

অনুষ্ঠানে সাহিত্য জোট নারায়ণগঞ্জের আহ্বায়ক আব্দুর রহমান বলেন, সাহিত্য মানুষের মনশীলতা গড়ে তোলে। আমাদের এই মাসিক আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারায়ণগঞ্জের কবি-লেখকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সাহিত্য চর্চাকে আরও বেগবান করা।

সভায় বক্তারা নিয়মিত সাহিত্য সভা অব্যাহত রাখা এবং তরুণদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102