বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৫ 🪪
আজ ৭ আগস্ট ২০২৬, শুক্রবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সন্ধ্যা ৬:৩০ টায় জুলাই অভ্যুত্থানের শহিদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেনের সঞ্চালনায় এবং সহ-সভাপতি ইউশা ইসলামের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে শহিদ শাকিলকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
​এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সিদ্ধিরগঞ্জের সংগঠক মোঃ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং মহানগর সমন্বয়কারী বিপ্লব খান।
​এসময় ছাত্রনেতা ইউশা ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, “আজ শহিদ শাকিলের শাহাদাত বার্ষিকী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য যেমন বেদনাদায়ক, তেমনই গৌরবের। শহিদ শাকিল ৪ আগস্ট ২০২৪ তারিখে মিরপুর ১০-এ আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের গুলিতে শহিদ হন। আমরা শাকিলের স্বপ্নের সারথি। শাকিল যে স্বপ্ন দেখেছিলেন, যা তিনি পূরণ করে যেতে পারেননি— আমরা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। শাকিলের স্বপ্ন ছিল গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করে যাব। শহিদ শাকিল আমাদের দেশের সম্পদ, ছাত্র ফেডারেশনের সম্পদ। ছাত্র ফেডারেশন যতদিন থাকবে, বাংলাদেশে যতদিন গণতন্ত্র থাকবে, ততদিন শহিদ শাকিল জীবিত থাকবেন।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102