বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১২ 🪪

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী নারায়ণগঞ্জে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্ব বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘উই আর ভলেন্টিয়ার’ ও ‘নারায়ণগঞ্জ লিঙ্ক’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর প্রধান সড়কে ‘উই আর ভলেন্টিয়ার’ এবং ‘নারায়ণগঞ্জ লিঙ্ক’-এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ পদযাত্রা শেষে শহীদ জিয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমেদুর রহমান তনু বলেন, “অভ্যুত্থান পরবর্তী নারায়ণগঞ্জে আমরা একটি সুন্দর পরিবেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে শহরজুড়ে সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে। রাজনৈতিক দলের ব্যানার ও নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার মাধ্যমে পকেট ভারী করছে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাব—আপনাদের ছায়ায় থেকে যারা এসব অপকর্ম করছে, তাদের এখনই থামান।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের ৫ আগস্ট পরবর্তী যে সুন্দর যাত্রার সূচনা হয়েছিল, সেই ধারাবাহিকতা শহরবাসী বজায় রাখতে চায়। রাজনৈতিক দলগুলো সমাজের একটি বিশাল অংশ। তাই সব রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীদারদের প্রতি আমাদের আহ্বান, এই সুন্দর পরিবেশ রক্ষার দায়িত্ব আপনাদেরও নিতে হবে।”

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার করে তনু বলেন, “নারায়ণগঞ্জ লিঙ্ক এবং উই আর ভলেন্টিয়ার কোনো রাজনৈতিক সুবিধা বা চেয়ার পাওয়ার জন্য কাজ করছে না। আমরা নারায়ণগঞ্জের সন্তান হিসেবে শহরের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ৫ আগস্টের পর আমরা যে নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেছিলাম, সেটি বাস্তবায়ন করা কেবল তখনই সম্ভব হবে যখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

প্রতিবাদ পদযাত্রাটিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও ভলেন্টিয়ার সংগঠনের কর্মীরা অংশ নেন এবং শহর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের শপথ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102