বন্দর আদর্শ কিন্ডার গার্টেন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৬ ৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে বন্দর বাজারস্থ রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি এইচ এম আরিফ বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন। বিশেষ আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মোঃ কবির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সভাপতি মোঃ আবুল হাসেম।
বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের মহাসচিব আহাম্মদ শাহ মাসউদ এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের অপরাপর সিনিয়র সহ-সভাপতি মুফতি মীর নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও অর্থ সম্পাদক মুফতি আল আমিন এবং শিক্ষা সচিব মুফতি আশরাফ আলী নোমানী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হাজী আজীবুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুস সোবহান, শহীদুল হক সরকার, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
গতবারের পরীক্ষায় ৩৭জন ট্যালেন্ট পুলে এবং ৩২জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। পরিশেষে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন।