বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ 🪪
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত স্মারকলিপি প্রদান কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কফিল আহাম্মদ। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “জুলাই হয়েছে পরিবর্তনের জন্য, কিন্তু বাস্তবে মানুষের দুর্ভোগ কমেনি। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অধিকাংশ শিল্প-কারখানা বন্ধ হওয়ার পথে। জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এ স্মারকলিপি দেওয়া হচ্ছে। এমনিতেই বিদ্যুতের দাম বেশি, তার ওপর প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। জনগণকে অন্ধকারে রেখে গ্যাস-বিদ্যুতের বিল বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্যাসের অভাবে ডজন ডজন শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।”
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, লেবার পার্টির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আব্দুর রহমান এবং এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও নারায়ণগঞ্জ মহানগরীর আহ্বায়ক শওকত আলী।
পরে প্রতিনিধিদলটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন এবং তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102