মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৮ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে পানি নিয়ে নাসিক এর অব্যবস্থাপনার প্রতিবাদে ও নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালণ করেছে সামাজিক সংগঠন বন্দর অবিচল রাজবাড়ী।
৭ আগষ্ট সকাল ১১টায় বন্দর বাজারের সামনে এসব কর্মসূচী পালণ করা হয়। অবিচল রাজবাড়ী-র সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে ও সদস্য আসিফুজ্জামান দূর্লভের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসূফ আতিক মানিক, মোঃ আশরাফউদ্দিন, সামসুল হক, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু,আসাদ খন্দকার,সামসুল হাসান, সারোয়ার হোসেন, জাকির হোসেন,বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল হক,মোঃ সুজন, মাসুদ হোসেন,মোঃ উজ্জ্বল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরের পানি সমস্যা দীর্ঘ দিনের। দেশের সরকারের পরিবর্তণ মেয়র কিংবা প্রশাসকের পরিবর্তণ হয় কিন্তু বন্দরবাসীর ভাগ্য কখনো পরিবর্তণ হয়না। সবাই ভোটের অধিকার আদায় করে কিন্তু আমাদের অধিকার কখনোই আমাদেরকে দেয় না।
তারা আরো বলেন, অনতিবিলম্বে রাজবাড়ীর ওয়াসার পাম্পটি নতুনভাবে স্থাপন না করা হলে আগামীতে আমরা আরো বড় ধরণের কর্মসূচী দিতে বাধ্য হবো। আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। পরিশেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মূসচীর সমাপ্তি করেন মিছিলটি রাজবাড়ির হতে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বন্দর বাজার হয়ে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে পানি পানি পানি চাই পানি ছাড়া উপায় নাই। পানি নিয়ে তালবাহানা চলবেনা চলবেনা। এক দফা এক দাবি নতুন পাম্প কবে দিবি ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102