বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ

‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ 🪪

নারায়ণগঞ্জে ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশন’। মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার অঙ্গীকার নিয়ে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাঈশা উম্মি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মৎসজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দীন সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান নাদিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা নুরুজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রঙধনু শরীরচর্চা সংগঠনের প্রতিষ্ঠাতা নাসির উদ্দীন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সাগর বলেন, “একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মের এমন উদ্যোগ প্রশংসনীয়। রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের মতো অরাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমি আশা করি, এই সংগঠনটি কেবল নামেই নয়, বরং কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”

সভাপতির বক্তব্যে মাঈশা উন্মি বলেন, “আমাদের লক্ষ্য অনেক বড়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার প্রাপ্য সম্মান ও মৌলিক অধিকার পাবে। মানুষের পাশে থেকে সেবা, সহমর্মিতা ও উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। আজ আমাদের এই যাত্রার শুরু হলো, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুর রহমান সংগঠনের রূপরেখা তুলে ধরে বলেন, “সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবামূলক একটি প্রতিষ্ঠান। অসহায় মানুষের সেবা, শিক্ষায় সহায়তা এবং আর্তমানবতার সেবায় আমরা নিরলস কাজ করে যাব। ফতুল্লার বারাবগঞ্জ এলাকায় আমাদের কার্যালয় থেকে আমরা পুরো জেলায় আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুর রহমানের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: শামিম আহমেদ। এছাড়া বিশেষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো: পলাশ সিকদার, মো: ইমাম হোসেন, মো: মিরাজ হাওলাদার ও আমিনুল ইসলাম আকাশ। পুরো অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস পরিশ্রম করেন আশরাফুল ভুইয়া, মিশর হাওলাদার, সাব্বির আহমেদ, আবু নাঈম মাহিমসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102