রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৮৬ 🪪

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দৈনিক ‘অগ্রবাণী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাবেক সভাপতি মো. স্বপন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

সম্প্রতি স্বপন চৌধুরীর নিজ বাসভবনে গিয়ে তার শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান তিনি এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এসময় সিদ্দিকুর রহমান উজ্জ্বল মহান সৃষ্টিকর্তার কাছে স্বপন চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “স্বপন চৌধুরী নারায়ণগঞ্জের সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত ও প্রিয় মুখ। সড়ক দুর্ঘটনায় তার আহত হওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করছি, যেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শিগগিরই আবারও তার পেশাগত ও সাংগঠনিক কাজে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

অসুস্থ অবস্থায় নিজের খোঁজখবর নিতে ছুটে আসায় সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ আগত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বপন চৌধুরী। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সাথে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম পারভেজ, ফতুল্লা থানা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আহ্বায়ক হাজী সেলিম রেজা, যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, রনিসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102