শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৫৮ 🪪

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তালাবদ্ধ ছিল ভূমি অফিস। কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই কর্মস্থলে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে অফিসের বারান্দায় বসেই সাধারণ সেবাগ্রহীতাদের অভাব-অভিযোগ শুনলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখেন তিনি।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও, প্রতিমন্ত্রী ৯টা ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও কাউকে পাননি। এ সময় স্যুট পরিহিত প্রতিমন্ত্রীকে অফিসের বারান্দায় সাধারণ মানুষের পাশে বসে তাদের সমস্যার কথা শুনতে দেখা যায়।

অফিস খোলা না থাকায় এবং কর্মকর্তাদের অনুপস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “নির্ধারিত সময়ের পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অত্যন্ত অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। জনগণের সেবায় নিয়োজিত থেকে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। দায়িত্বরতদের এই গাফিলতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সেখানে উপস্থিত এক সেবাগ্রহীতা জানান, অনলাইনে মিউটেশনের আবেদনের পরবর্তী অবস্থা জানতে তিনি সকাল সাড়ে ৮টায় অফিসে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও অফিস বন্ধ থাকায় তাকে ভোগান্তিতে পড়তে হয়। প্রতিমন্ত্রীর কাছে তিনি সরাসরি তার হয়রানির কথা তুলে ধরেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “ভূমি অফিসগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দূর করতে মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নিয়েছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় আমি বা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে যাব। সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ভূমি অফিস নিয়ে আর কোনো নেতিবাচক সংবাদ আসবে না এবং সাধারণ জনগণ যথাসময়ে কাঙ্ক্ষিত সেবা পাবেন। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের এই বিশেষ অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102