বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।
আগামী ২০ নভেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় হীরা সরদার বলেন, “স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর তাঁর দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বে দেশ নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ে প্রবেশ করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “২০২৬ সালের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, পরিবেশ সংরক্ষণ এবং তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে উদ্যোগ তিনি নিয়েছেন, তা বিশ্বদরবারেও প্রশংসিত হচ্ছে।”
হীরা সরদার বলেন, “তারেক রহমানের জীবন মানেই অসীম সংগ্রাম, ত্যাগ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টা। জন্মদিনে আড়ম্বরপূর্ণ উৎসব পরিহার করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার যে বার্তা তিনি দিয়েছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। ১৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনার সার্বিক সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।