1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীকে এড.আসমা হেলেন বিথীর শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা গাজী দুলালের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাঃ মজিবুর রহমান। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপিত হতে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ডাঃ মজিবুর রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন প্রতীক। দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন ও নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আজ দেশের মানুষের ভালোবাসা ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর প্রাজ্ঞ, দূরদর্শী ও সময়োপযোগী নেতৃত্বে দেশ আজ উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।”

চিকিৎসক ও স্বাস্থ্যখাতের প্রতিনিধি হিসেবে আশাবাদ ব্যক্ত করে ডাঃ মজিবুর রহমান আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থান খাতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। আমি তাঁর ৬২তম জন্মদিনে মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বে অব্যাহত সাফল্য কামনা করছি। পাশাপাশি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণসহ প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শৈশবেই তিনি মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি ছিলেন। ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন এবং এরশাদবিরোধী আন্দোলন ও ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে সুসংগঠিত করেন। ২০০৭ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবরণের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে অবস্থান করেন।

২০২৫ সালের ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্ব পালন শুরু করেন।

জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ডাঃ মজিবুর রহমান দেশের সার্বিক কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD