বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৭ অক্টোবর) উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার বাদশা।
এক বিবৃতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস স্মরণ করে বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী ও প্রগতিশীল যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
বিবৃতিতে তিনি আরও বলেন, ” প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রাম এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে যুবদলের অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ ও রক্ত দিয়ে ইতিহাসের পাতায় বীরত্বের স্বাক্ষর রেখেছেন। সেই সকল শহীদ ও আহতদের ত্যাগ আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা।”
নারায়ণগঞ্জ মহানগরীর নেতাকর্মীদের উদ্দেশে আবুল বাশার বাদশা বলেন, “নারায়ণগঞ্জের রাজপথ সবসময় গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিল। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে যুবদল অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শৃঙ্খলা ও আদর্শকে ধারণ করে জনগণের পাশে দাঁড়ানোই যুবদলের মূল লক্ষ্য।”
বিবৃতিতে তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।