বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহেদ হাসান।
রবিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় শাহেদ হাসান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের তরুণ ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পরিচালিত যুবদল সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করেছে। দেশ ও জনগণের যেকোনো সংকটে যুবদলের প্রতিটি নেতাকর্মী বুক চিতিয়ে লড়াই করতে কখনোই পিছপা হয়নি।”
তিনি আরও বলেন, “বিগত সতেরো বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের জুলুম-নির্যাতন, মামলা-হামলা উপেক্ষা করে যুবদল রাজপথ ছাড়েনি। রাজপথের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।” যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে তিনি সকল শহীদ নেতাকর্মীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহেদ হাসান বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হামলা-মামলা ও প্রশাসনিক প্রতিকূলতার মধ্যেও তিনি স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রেখে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছেন।
আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নারায়ণগঞ্জের যুবসমাজের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।