রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯৯ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.খোরশেদ আলম ও দাতা সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান মেম্বার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  এর আগে প্রতিযোগিতায় ৪’শ মিটার দৌড়, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার সেটিং, বেলুন দৌড় এবং জলে ডাঙ্গায়সহ ২০টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। খেলাধূলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো.আতাউর রহমান, আ: আউয়াল মল্লিক, এবি এম আলমাস তালুকদার, মো.জাকির হোসেন ও মো.মিজানুর রহমান।

বেঙ্গল ফাইবার লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আলী আকবর এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, দাতা সদস্য ও রোটারিয়ান আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম ফরায়েজী, পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মো. রওশন আলী, ৫ নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী মোক্তার হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক,  মো.শুক্কুর মেম্বার, যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব সহ প্রমুখ।

প্রধান শিক্ষক মুহাম্মদ আমজাদ হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে ও প্রাক্তন ছাত্রদের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক পরিবেশন করেন কিশোর কিশোরী ক্লাব। শেষে বিজয়ী ২১০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102