সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিলয় রহমানের এর নেতৃত্বে তিতাস গ্যাস এর জোনাল অফিস ফতুল্লার আওতাধীন পশ্চিম মাসদাইর খানকার মোড় এবং পশ্চিম দেওভোগ আদর্শ নগর এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

সোমবার ( ১৮ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে প্রায় ১” = ৬০০ ফিট এবং ২” = ৩০০ ফিট, ৩/৪ = ১০০ ফিট সর্বমোট ১০০০ ফিট অবৈধ পাইপ উচ্ছেদ করা হয়, যার দরুন প্রায় ২০০ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিযান পরিচালনা কালে এসময় উপস্থিত ছিলেন গ্যাস অফিস ফতুল্লা জোনের ব্যবস্থাপক জনাব প্রকৌশলী মো: মশিউর রহমান, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক জনাব প্রকৌশলী মো: মুস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান, ফতুল্লা জোনের উপ-ব্যবস্থাপক জনাব মো: শফিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

তিতাসের এই অভিযান নিয়মিত চলবে বলে ফতুল্লা জোনের ব্যবস্থাপক জানান। অভিযান পরিচালনা সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102