বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি

বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ 🪪
কিশোরী ও ৯ থেকে ১৫ বছরের মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করতে নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, আলোর পথযাত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে জরায়ু ও স্তন ক্যান্সারের উপর আলোচনা করেন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া পারভীন লিপি, সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার নাফিয়া ইসলাম, কিশোরী মেয়েদের ক্যানসার নিয়ে গবেষনা প্রতিষ্ঠান আলোর পথযাত্রীর চেয়ারম্যান ডক্টর সাদিয়া আফরোজ মুক্তি, এলাইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বদরুদ্দোজা এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেক্রেটারী লায়ন মিল্লাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ।
সেমিনারে  বক্তারা বলেন আমাদের দেশে কিশোরী মেয়েদের বয়স সন্ধিকালে জরায়ু সম্পর্কে সচেতন হয়ে উঠে নাই। এজন্য  কিশোরীদের জরায়ু ও স্তন ক্যান্সারের উপর মায়েদের সচেতন হওয়ার জন্য আহবান জানিয়ে বলেন মায়েদের কে মেয়ে সন্তানদের বয়ঃসন্ধিকাল এবং শারীরিক পরিবর্তনের বিষয়ে সচেতন করে তুলতে হবে ।
পরে ৯ থেকে ১১ বছরের মেয়েদের জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশন থেকে  ভ্যাকসিন প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102