বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোর আনুমানিক পৌনে সাতটার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এসআই (নিঃ) শামীম হোসাইন এবং এসআই (নিঃ) রফিক পিপিএম-সহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো— ১. মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা- মৃত মুসলিম মিয়া, সাং- পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এবং ২. মো. রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা- মো. মামুন হোসেন, সাং- শিবু মার্কেট ব্যাংক এর মোড়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দলটি হোটেল মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে হানা দেয়। সেখান থেকে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে দেখা গেছে, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102