রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯০ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে। সুশাসন প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাজীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে মাসুকুল ইসলাম রাজীব জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। আমরা একটি বিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনের কাজ করছি। এই বাংলাদেশে কোনো অপরাধী পার পাবে না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।”

আন্দোলনের চেতনা নস্যাৎকারীদের সমালোচনা করে রাজীব বলেন, “যারা জুলাইয়ের ফ্যাসিবাদ হঠানোর আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের অনেকের বর্তমান আচরণ দুঃখজনক। আজ মানুষের মনে প্রশ্ন জেগেছে—তারা কি আদৌ জুলাইয়ের চেতনা ধারণ করেন? কারণ, দেশ পুনর্নির্মাণের প্রতিটি পদক্ষেপে তারা বাধা সৃষ্টি করছেন। কিন্তু আমরা কোনো বাধা মানবো না, আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আছি।”

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেশবাসী দেখেছিল, তা বাস্তবায়নে আমাদের নেতা তারেক রহমান নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছেন। মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সামান্য সময়ের প্রয়োজন।”

শহীদদের অবদানকে চিরস্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “শহীদদের ত্যাগ বৃথা যেতে দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আমরা এমন একটি পরিবেশ ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করবো যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ  বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের সংহতি প্রকাশকারী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102