বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

নাসিক প্রশাসক সাখাওয়াতের নেতৃত্বে নারায়ণগঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৭ 🪪

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্কে একটি ‘সোনালু’ গাছের চারা রোপণের মাধ্যমে এ মহতী কার্যক্রমের সূচনা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “সরকার প্রথম বছরে সারাদেশে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ৫০ হাজার বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আমরা নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

তিনি গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, “শুধু গাছ লাগালেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছগুলো টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। এজন্য রোপণকৃত চারাগুলোর নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যারা এই গাছগুলোর দেখভালের দায়িত্বে থাকবেন, তাদের জন্য সম্মানীর ব্যবস্থাও রাখা হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে নাসিক প্রশাসক আরও বলেন, “নারায়ণগঞ্জের যেসব খাল পুনঃখনন করা হয়েছে, সেগুলোর দুই পাড়ে তাল, খেজুর, নারিকেল, চালতা ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক ও ফলজ বৃক্ষ রোপণ করা হবে। এতে করে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।”

প্রথম ধাপে এই কর্মসূচির আওতায় ঝাউ, বেল, অর্জুন, সোনালু, জারুল, মেহগনি ও পাকুড়সহ আটটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ফরিদ আহমেদ মিরাজ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে, বক্তারা নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে সাধারণ নাগরিকদেরও নিজ নিজ আঙিনায় বৃক্ষরোপণ এবং রোপণকৃত চারাগুলোর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102