বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১৮ 🪪

ঈদের কমপক্ষে ৭ দিন আগে সকল গার্মেন্টস শ্রমিকের পূর্ণ ঈদ বোনাস, মে মাসের পূর্ণ বেতন এবং বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রাজপথে নামছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একইসঙ্গে বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

এসব দাবিতে আগামীকাল ১৫ মে ২০২৬, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক বিশাল সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তারা বলেন, “শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতি সচল রাখলেও ঈদের আগ মুহূর্তে তাদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করা হয়। আমরা দাবি জানাচ্ছি, ঈদের অন্তত ৭ দিন আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা ও পূর্ণ বোনাস বুঝিয়ে দিতে হবে। কোনোভাবেই শ্রমিক ছাঁটাই বা হয়রানিমূলক মামলা বরদাশত করা হবে না।”

নেতৃদ্বয় আগামীকালের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার জন্য নারায়ণগঞ্জের সকল গার্মেন্টস শ্রমিকের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই মালিক ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে শ্রমিকের অধিকার আদায় করা সম্ভব।

একই সাথে বিবৃতিতে তারা নারায়ণগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সম্পাদক ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন—সশরীরে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা করতে।

উল্লেখ্য, প্রতি বছরই ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা সংকট তৈরি হয়। সেই সংকট নিরসনে এবং শ্রমিকদের শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের সুযোগ করে দিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102