শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৪ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।

বুধবার (৩০ এপ্রিল ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “শ্রমিক ও কৃষক—এই দুই শ্রেণির মেহনতি মানুষই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত আমাদের এই নারায়ণগঞ্জের শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের প্রেরণা দেয়।”

তিনি শ্রমিকদের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে বলেন, “ মে দিবসের এই দিনে আমাদের দাবি—শ্রমিকদের জন্য জীবনযাত্রার মানের সাথে সঙ্গতিপূর্ণ সম্মানজনক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।”

কৃষকদল নেতা ফয়সাল আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল সাধারণ মানুষের মুক্তি। সেই আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সবসময় মেহনতি মানুষের অধিকার রক্ষায় রাজপথে আছি। আমরা এমন একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে এবং তাদের মানবিক মর্যাদা সুরক্ষিত থাকবে।”

পরিশেষে সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও মাঠ-ঘাটে কর্মরত শ্রমিক ও শ্রমজীবী ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে মেহনতি মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102